চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিশ্ব শিক্ষক  দিবস--প্রেক্ষিত বাংলাদেশ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:০৫ পিএম, ২০২০-১০-০৪

বিশ্ব শিক্ষক  দিবস--প্রেক্ষিত বাংলাদেশ

আজ বাইশতম 'বিশ্ব শিক্ষক দিবস'। শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ UNESCO প্রতি বছর ৫ অক্টোবরকে শিক্ষক  দিবস হিসেবে ঘোষনা করেছে।কিন্তু আমাদের জাতিয় শিক্ষক দিবস হলো ১৯জানুয়ারী।বিশ্বের  ১০০ টি দেশে এ দিবস টি পালিত হয়ে থাকে এবং ৭ টি দেশে ৫সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। এ দিবসটি পালনে  Education International(EI) ও তার সহযোগী ৪০১ টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। এ দিবস উপলক্ষে ঊও প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ  করে  থাকে যা জনসচেতনতার সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ  করিয়ে  দেয়। UNESCO এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ  করেছে 'শিক্ষার অধিকার মানে হচ্ছে যোগ্যতাসম্পন্ন শিক্ষক পাওয়ার অধিকার। 'কিন্তু প্রতি বছর শিক্ষক দিবস নিয়ে সরকারী বেসরকারী বা মিডিয়ার পক্ষ থেকে কোন রকম তোড়জোড় বা কোন উদ্যোগ আয়োজন দেখিনা। এটা আর যাই হোক কাম্য নয়। শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দকেও  কোন প্রকার লেখা লেখি  করতে দেখা যায় না।আমার মনে এ ফোরামে অন্তত ঃ শিক্ষকদেরকে উচ্চকিত থাকা দরকার।শিক্ষক অধিকার বিশ্ব শিক্ষা ব্যবস্থাশিক্ষানীতি অধুনিক শিক্ষা কৌশল ইত্যাদি বিষয় নিয়ে নিয়মিত আলোচনা হওয়া প্রয়োজন। যাহোক আজএ দিবসে দেশ ও সমাজের শ্রেষ্ঠ সন্তান দেশ বিদেশের শিক্ষকদের সালাম, শ্রদ্ধাও ভালোবাসা জানাচ্ছি। 
যাহোক,শিক্ষক হচ্ছেন একটা সমাজ, দেশ, জাতি ও সভ্যতার শ্রেষ্ঠ সন্তান। তাঁরাই সমাজ দেশ, জাতি ও  সভ্যতা বিনির্মাণ করেন। তাইতো কবি গোলাম মোস্তফা কে বলতে শুনি-
পিতা গড়ে শিশুর শরীর
মোরা গড়ি তার মন
পিতা বড় কি শিক্ষক 
বড় বলিবে তা কোন জন।
আসলে পিতা সন্তানকে জন্ম দিলেও শিক্ষকগন শিক্ষার মাধ্যমে তাকে পুর্জন্ম দেন, সত্যিকারের মানুষ করে গড়ে তুলেন।
এ্যারিস্টটল বলেন' Those who educate children are more to be honoured than their parents;for these only give them life & those the art of living well'
আমরা জানি, এ পর্যন্ত আঠারটি সভ্যতা গত হয়েছে।এর মধ্যে সব চেয়ে সেরা ও শ্রেষ্ঠ সভ্যতা হলো গ্রীক সভ্যতা। এ সভ্যতা বিনির্মাণেঅবদান রেখেছেন সক্রেটিস, প্লেটো জনোফোন,এ্যরিস্টটল এর মত পৃথিবী বিখ্যাত শিক্ষক। মোট তিন লাখ জনসংখ্যার  মধ্যে মাত্র এক লাখ লোক এ সভ্যতাকে শ্রেষ্ঠ পর্যায় নিয়ে গেল। কারন সেখানে সক্রেটিস  প্লেটো, জনোফোন ও এ্যারিস্টটলের মত মহান  শিক্ষক ছিলেন। তাঁরাই এ সভ্যতা বিনির্মাণ করেছিলেন।যে সমাজ, জাতি ও দেশ বিদগ্ধ , জ্ঞানী শিক্ষক জন্ম বা তৈরী  করতে পারবে সে দেশ, জাতি  ও সভ্যতা তত উন্নত প্রাচীন  গ্রীসে ছেলে মেয়ে যুবক যুবতী  পর্যায়ে পৌছলে  জাতির সামনে শপৎ করে বলতে হত আমি আজ যে গ্রীস কে পেলাম, মৃত্যুর পূর্বে  আমি এ গ্রীসকে এর চেয়ে হাজার গুণ ভাল গ্রীস  করে রেখে যাব। আমাদেরদেশের  তরুণদের কেও এ শফৎ করে বলতে হবে আমি শিক্ষাকে যে অবস্থায় পেলাম তার থেকে অন্ততঃ একশো গুন ভাল অবস্থায় নিয়ে যাব এবং দেশকে এক হাজার গুন উন্নত করে রেখে যাব।
লেবাননী কবি খালিল জীবরান বলেন'  I slept & I dreamt that life is all joy.I woke & I saw that life is all service.I served & I saw that service is joy যারা কাজ করেন তাদের কাছে জীবনটাই service. আসলে  আমাদের শিক্ষক  ভাইবোনদের  এ মন্ত্রে উদ্বুদ্ধ  হতে হবে। তাঁদের আচার আচরণ কর্মকান্ড দায়িত্ব , মূল্যবোধ ও নৈতিকতার  বিচারে  শ্রেষ্ঠ  হতে হবে।।  প্রখ্যাত  শিক্ষাবিদ  Caldicott বলেন'jb'Teachers,I believe,are the most responsible  & important members of society because their professional  efforts affect the fate of the earth. তাঁদের দায়িত্বানুভূতি ও দায়িত্ব পালন যে কোন প্রতিষ্ঠানের টোটাল টিমটাকে অনেক দূর নিয়ে যেতে পারে এটা  আমার নির্মোহ বিশ্লেষণ। এ স্বল্প পরিসরে শিক্ষক  ভাইবোনদের  পরিশেষে বলব , ' এবারের শিক্ষা  দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলোঃ'শিক্ষার  অধিকার মানে হচ্ছে যোগ্যতাসম্পন্ন শিক্ষক পাওয়ার অধিকার'।তরুণ শিক্ষকরাই এ পেশার ভবিষৎ'কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তরুণরাই দেশ ও জাতির ভবিষৎ।তাদের ভুমিকা খুব গুরুত্বপূর্ন। কিন্তু তাদের সে জন্য তৈরি  হতে হবে। তাদের মাঝে পড়াশুনার  প্রবনতা কম বলে দৃশ্যমান। পড়াশুনার মাধ্যমে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। কারণ শিক্ষার্থীদের যোগ্যতাসম্পন্ন শিক্ষক পাওয়ার অধিকারকে ২০২০ সালের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য করা হয়েছে। মূল কথা হলো ঃ -The young should be well read,voracious readers & knowledgeable. C S Lewisএর মতে-The task of the modern educator is not to cut down jungles, but to irrigate desserts 'শিক্ষকদের  দায়িত্ব উর্বর ভূমির জংগল পরিস্কার  করা নয়, বরং উষর মরুভুমিতে জল সিঞ্চন করে
উর্বরতা দান করা। আমরা এমন এক সম্মানীত পেশায় আছি যা অন্যান্য পেশাজীবিদের ও শিক্ষক। আমাদের  হাতেই তৈরি  হয়  সবাই।জনৈক শিক্ষাবিদের মন্তব্য শুনুন' Teaching is the profession  that teaches all the professionals 'প্রকৃত পক্ষে শিক্ষক গন মোমবাতির  মত আপনাকে জ্বালিয়ে  অন্যদের আলোর পথ প্রদর্শন করেন। একজন শিক্ষাবিদ বলেন'A good teacher is like a candle --it consumes itself to light the way  of others' ভাল শিক্ষক হতে গেলে দায়িত্ব বোধ ও  নিয়মিত  পড়াশুনার  বিকল্প নেই। আমরা ভাল শিক্ষক হতে পেরেছি কিনা জানিনা। ভাল শিক্ষক  হতে হলে শিক্ষাবিদের কথা শুনুন'ïbyb'The best teacher teaches from the heart, not from the book|
আমরা এমন শিক্ষকই প্রত্যাশা করি।
লেখক ঃ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশ
অধ্যক্ষঃ  মীরপুর বাংলা উচ্চমাধ্যমিক  বিদ্যালয়, পল্লবী, ঢাকা।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর